Sunday, 6 April 2014

কোষ রসায়ন ৩য় অধ্যায়

কোষস্থ জৈব রসায়ন প্রারম্ভিক আলোচনা: এই অধ্যায়টি কলেজে তেমন গুরুত্ব দিয়ে পড়ানো হয় না। তাই প্রশ্নও তেমন আসে না। ডিএনএ-এর অংশটা বেশি গুরুত্বপূর্ণ। তবে এই অধ্যায়ের সাথে রসায়নের সম্পর্ক আছে। অধ্যায় সারবস্তু: ১. বিভিন্ন কার্বোহাইড্রেটের উদাহরণ: · মনোস্যাকারাইড: ৩ থেকে ১০ টি কার্বন অণু · টেট্রোজ সুগার : ইরিথ্রোজ · পেন্টোজ সুগার : রাইবোজ, রাইবুলোজ, ডিঅক্সিরাইবোজ · হেক্সোজ সুগার : গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ · ডাইস্যাকারাইড : সুক্রোজ (চিনি), মল্টোজ · ট্রাইস্যাকারাইড : র্যাফিনোজ · পলিস্যাকারাইড : স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন ২. গ্লাইকোজেনকে প্রাণিজ স্টার্চ বলা হয়। স্টার্চ হল উদ্ভিদের জমানো খাদ্য যা গ্লুকোজের পলিমার। গ্লাইকোজেন তেমনি গ্লুকোজের পলিকার যা প্রাণির দেহে সঞ্চিত খাদ্য রূপে জমা থাকে। ৩. সেলুলোজে ß-D গ্লুকোজ পলিমার, এর ফলে শক্ত। স্টার্চ হল α-D গ্লুকোজ পলিমার। ৪. সম্পৃক্ত ফ্যাটি এসিডের লিপিড কঠিন অবস্থায় থাকে, এদের চর্বি বলে। সম্পৃক্ত হওয়ায় বলতে বোঝায় অণুতে কোন কার্বন কার্বন দ্বিবন্ধনী, ত্রিবন্ধনী না থাকা। ৫. অসম্পৃক্ত ফ্যাটি এসিডের লিপিড তরল অবস্থায় থাকে, এদের তেল বলে। এদের অণূতে কার্বন-কার্বন দ্বিবন্ধনী, ত্রিবন্ধনী বিদ্যমান। ৬. স্টেরয়েড, মোম, রাবার ইত্যাদি এক প্রকার লিপিড। ৭. শর্করা অপেক্ষা লিপিডে বেশি পরিমাণ শক্তি সঞ্চিত থাকে। ৮. প্রোটিন গঠনকারী অ্যামিনো এসিডের সংখ্যা হল ২০। ৯. প্রোটিনে একটা অ্যামিনো এসিডের সাথে আরেকটা অ্যামিনো এসিড পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত। ১০. নাইট্রোজেন ক্ষারক, পেন্টোজ সুগার (রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ) ও ফসফোরিক এসিড নিয়ে নিউক্লিক এসিড গঠিত। ১১. নাইট্রোজেন গঠিত বেস দু’প্রকার, পিউরিন ও পাইরিমিডিন: পিউরিন = অ্যাডেনিন, গুয়ানিন পাইরিমিডিন = থাইমিন, সাইটোসিন, ইউরাসিল (A=T/U, G=C) (“এটি জিসি” এই টার্ম মনে রাখা যেতে পারে) ১২. ১৯৫৩ সালে ওয়াটসন ও ক্রীক DNA-এর ডাবল হেলিক্স মডেল প্রদান করেন। ১৩. পিউরিন ও পাইরিমিডিন বেসের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে। অ্যাডেনিন-থাইমিন-এর ক্ষেত্রে দুইটি হাইড্রোজেন বন্ড এবং গুয়ানিন=সাইটোসিন- এর ক্ষেত্রে তিনটি হাইড্রোজেন বন্ড দিয়ে সংযুক্ত থাকে। ১৪. সুত্রক দু’টি পরস্পর সমান্তরাল কিন্তু বিপরীতমুখী। একটি ৫’ -> ৩’ এবং আরেকটি ৩’ -> ৫’ কার্বনমুখী অবস্থানে থাকে। ১৫. DNA তে যেখানে থাইমিন থাকে, RNA তে সেই জায়গায় ইউরাসিল থাকে। ১৬. DNA দ্বিসূত্রক, RNA একসূত্রক। ১৭. পাঁচ প্রকারের RNA পাওয়া যায়, mRNA, tRNA, rRNA, gRNA, minor RNA। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম তিনটি। m, t, r । ১৮. RNA একসূত্রক বলে এদের কোন অনুলিপন হয় না। ১৯. এনজাইমের কার্যকারিতা 35°-40°C তাপমাত্রায় সবচেয়ে বেশি। ২০. এনজাইমের জন্য কার্যকরী pH এর মান 5.0 – 9.0

Thursday, 27 March 2014

জীববিজ্ঞান গোত্রের বৈশিষ্ট্য

গোত্রের বৈশিষ্ট্য প্রারম্ভিক আলোচনা: এ অধ্যায়ে অনেক কিছুই সোজা কথা মুখস্ত করতে হবে। সাধারণত খুব বেশি প্রশ্ন আসে না, আসলেও খুব গুরুত্বপূর্ণ কিছু থেকেই আসে। আন্ডারলাইন করাগুলো বেশি গুরুত্বপূর্ণ। অধ্যায় সারবস্তু: ১. পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরী সংক্রান্ত: (এখানে কিছু উদাহরণ আছে, তা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম) · রেসিম = সরিষা · স্পাইক = রজনীগন্ধা · স্প্যাডিক্স = নারিকেল, কলা · স্পাইকলেট = ধান, গম, ঘাস · ক্যাটকিন = মুক্তাঝুরি · করিম্ব = কালকাসুন্দা · আম্বেল = ধনে, গাজর · ক্যাপিটেট = লজ্জাবতী, বাবলা ২. ফুলের চারটি স্তবক যথাক্রমে: বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। ৩. একলিঙ্গ ফুল অসম্পূর্ণ ফুল, কেননা চারটি স্তবকের মধ্যে তৃতীয়টি বা চতুর্থটি অনুপস্থিত থাকে। ৪. অমরাবিন্যাস সংক্রান্ত: (এখানকার উদাহরণগুলো কিছুটা গুরুত্বপূর্ণ) ক. একপ্রকোষ্ঠবিশিষ্ট: · প্রান্তীয় = মটর · বহুপ্রান্তীয় = পেঁপে · মূলীয় = সূর্যমুখী · মুক্তকেন্দ্রীয় = তুঁত খ. একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট: · অক্ষীয় = জবা · গাত্রীয় = শালুক · শীর্ষদেশীয় = লালপাতা ৫. পুষ্পমুকুল পত্রবিন্যাস বা এস্টিভেশন: · ভালভেট = বাবলা · টুইস্টেড = জবা · ইম্ব্রিকেট = কৃষ্ণচূড়া, কালকাসুন্দা · কুইনকানসিয়াল = পেয়ারা · ভেক্সিলারী = মটর ৬. বৃতি বা calyx এর জন্য ইংরেজি বর্ণমালার K ব্যবহৃত হয়। দল বা corolla-এর জন্য C। (এটা একটু সাধারণ যুক্তির বাইরে, কারণ বৃতিকেই C দিয়ে প্রকাশ করার কথা, যেহেতু সেটি আগে, কিন্তু যে কারণেই হোক, বৃতিকে K দ্বারা প্রকাশ করা হয়, আর দলকে C দ্বারা)। পুংস্তবকের জন্য A এবং স্ত্রীস্তবকের জন্য G। একবীজপত্রী উদ্ভিদের গোত্র: ৭. Liliaceae গোত্র: · এদের ফুল ট্রাইমেরাস (তিন বা তিনের গুণিতক) · অমরাবিন্যাস অক্ষীয় · এস্টিভেশন ইমব্রিকেট উদাহরণ: পিঁয়াজ, রসুন, ঘৃতকুমারী, শতমূলী, উলটচণ্ডাল, কুমারীলতা দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র: ৮. Cruciferae গোত্র: · ফুল টেট্রাডিনেমাস (টেট্রা=চার)। (ক্রুসিফেরের সাথে ক্রস-এর মিল আছে, আর ক্রসে চারটা হাত থাকে, এভাবে মনে রাখা যায়, আর অন্য সব দ্বিবীজপত্রী গোত্র পেন্টামেরাস) · পুষ্পবিন্যাস প্রধানত রেসিম (সরিষা) · ফল সিলিকুয়া জাতীয় (সিলিকুয়া বলতে মটর বা শিমের মত) · পাতা লাইরেট (বীণার মত) উদাহরণ: সরিষা, মূলা, ফুলকপি, বাঁধাকপি, শালগম ৯. Leguminoseae / Fabaceae গোত্র: এই গোত্রের উদ্ভিদের মূলে নডিউল থাকে, যেখানে ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করে। এই গোত্রকে তিনটি উপগোত্রে বিভক্ত করা হয়েছে। ক. Mimosoideae খ. Ceasalpiniodeae গ. Papilionoideae নিচে তুলনামূলক কিছু পার্থক্য: বৈশিষ্ট্য Mimosoideae Ceasalpiniodeae Papilionoideae ১. দলমণ্ডলের এস্টিভেশন ভালভেট ইমব্রিকেট ভেক্সিলারী ২. বিশেষ বৈশিষ্ট্য পুংদণ্ডগুলো পাঁপড়ি থেকে অনেক বাইরে বেরিয়ে থাকে। বিজোড় পাঁপড়ি সবচেয়ে ক্ষুদ্র ও সম্পূর্ণভাবে ভেতরে অবস্থান করে। ফুল প্রজাপতিসম। বিজোড় পাঁপড়ি বৃহত্তম ও সম্পূর্ণরূপে বাইরে অবস্থিত। ৩. পুংকেশরের সংখ্যা ৪ টা থেকে অসংখ্য ১০টি বা এর চেয়ে কম ১০ টি (একগুচ্ছ বা দ্বিগুচ্ছ) [(৯)+(১)] ৪. পুষ্পমঞ্জরী ক্যাপিটেট রেসিম, করিম্ব, স্পাইক রেসিম অথবা একক ৫. ফল পড্ / লোমেন্টাম / লিগিউম লিগিউম লিগিউম / পড ৬. উদাহরণ: লজ্জাবতী কৃষ্ণচূড়া অতসী ১০. Malvaceae গোত্র: · পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার · পরাগরেণূ বৃহৎ ও কণ্টকিত · অমরাবিন্যাস অক্ষীয় · ফল ক্যাপসুল, বেরী, রাইজোকার্প উদাহরণ: জবা , ঢেঁড়স, কার্পাস ইত্যাদি। ১১. Solanaceae গোত্র: · ফুল পেন্টামেরাস · অমরাবিন্যাস অক্ষীয় · ফল সাধারণত বেরী, কখনও ক্যাপসুল। উদাহরণ: ধুতুরা , গোলআলু, টোম্যাটো, মরিচ, বেগুন, তামাক ইত্যাদি। ১২. ফুলের বর্ণকণিকা: · সরিষা ফুলে বিটাজেন্থিন থাকে, তাই ফুলটিকে হলুদ দেখায়। · জবা ফুলে অ্যান্থোসায়ানিন থাকে, তাই ফুলটিকে লাল দেখায়। (কনফিউশন এভাবে দূর করা যেতে পারে.. ল এর পরে হ আসে, তেমনি A এর পরে B। তাই লাল=A, হলুদ=B) ১৩. কিছু গুরুত্বপূর্ণ ফুলের পুষ্পসংকেত: জবা = MF, EK 5 K (5) C 5 A (α) G (5) (A এর নিচে α দেখলেই বুঝতে হবে এটি জবা ফুল) ধুতুরা = MF, Å K (5) C(5) A 5G (2) (এমন ৫ টি করে থাকলে ধুতুরা চেনা যেতে পারে) এছাড়া একবীজপত্রী তে তিন-এর গুণিতক, ক্রুসিফেরি ৪ এর গুণিতক দেখা যাবে।

রসায়ন ৩য় অধ্যায়

সংকরন বের করার মজার Technique: x=1/2(কেন্দ্রিয় পরমাণুর শেষ কক্ষ পথের (যোজ্যতা স্তরের)ইলেক্ট্রন সংখ্যা+এক যোজী মৌ্লের সখ্যা - যৌগে ক্যাটায়ন এর সংখ্যা + যৌগে অ্যানায়ন এর সংখ্যা ) i)যদি x=4 হয় তবে SP3 সংকরন ii)যদি x=3 হয় তবে SP2 সংকরন iii)যদি x=2 হয় তবে SP সংকরন উদাহরণ ০১ : মনে কর একটি যৌগ অ্যা্মনিয়া (NH3) : অ্যা্মনিয়া (NH3) যৌগে কেন্দ্রিয় পরমাণু নাইট্রোজেন (N) .[যেহেতু ভর বেশি / যোজনী বেশী] নাইট্রোজেন (N) এর শেষ কক্ষ পথের (যোজ্যতা স্তরের)ইলেক্ট্রন সংখ্যা 5. এক যোজী মৌ্লের সখ্যা (H) =3 যৌগে ক্যাটায়ন এর সংখ্যা =0 যৌগে অ্যানায়ন এর সংখ্যা =0 x=1/2(5+3-0+0) = 4 যেহেতু x=4 হয় তাই অ্যা্মনিয়া (NH3) যৌগে SP3 সংকরন উদাহরণ ০২ : মনে কর একটি যৌগ পানি (H2O) : পানি (H2O) তে কেন্দ্রিয় পরমাণু অক্সিজেন (O). [যেহেতু ভর বেশি / যোজনী বেশী] অক্সিজেন (O) এর শেষ কক্ষ পথের (যোজ্যতা স্তরের)ইলেক্ট্রন সংখ্যা 6. এক যোজী মৌ্লের সখ্যা (H) = 2 যৌগে ক্যাটায়ন এর সংখ্যা =0 যৌগে অ্যানায়ন এর সংখ্যা =0 x=1/2(6+2-0+0) = 4 যেহেতু x=4 হয় তাই পানি (H2O) যৌগে SP3 সংকরন উদাহরণ ০৩ : কার্বন ডাই অক্সাইড (CO2) কেন্দ্রিয় পরমাণু কার্বন (C) কার্বন (C) এর শেষ কক্ষ পথের (যোজ্যতা স্তরের)ইলেক্ট্রন সংখ্যা 4 এক যোজী মৌ্লের সখ্যা = 0 যৌগে ক্যাটায়ন এর সংখ্যা =0 যৌগে অ্যানায়ন এর সংখ্যা =0 x=1/2(4+0-0+0) = 2; কার্বন ডাই অক্সাইড (CO2) এ SP সংকরন বিদ্যমান উদাহরণ ০৪ : মনে কর একটি যৌগ অ্যা্মনিয়াম (NH4+) আয়ন: অ্যা্মনিয়াম (NH4+) আয়ন যৌগে কেন্দ্রিয় পরমাণু নাইট্রোজেন (N) .[যেহেতু ভর বেশি / যোজনী বেশী] নাইট্রোজেন (N) এর শেষ কক্ষ পথের (যোজ্যতা স্তরের)ইলেক্ট্রন সংখ্যা 5. এক যোজী মৌ্লের সখ্যা (H) =4 যৌগে ক্যাটায়ন এর সংখ্যা = 1 যৌগে অ্যানায়ন এর সংখ্যা = 0 x=1/2(5+4-1+0) = 4 যেহেতু x=4 হয় তাই অ্যা্মনিয়াম (NH4+) আয়ন যৌগে SP3 সংকরন কি মজা না????

Tuesday, 18 February 2014

What is ebook?

An eBook is an online version of a book. Usually much shorter in the number of pages when compared to a traditional printed and bound book, eBooks are still useful as they can contain bookmarks that make it easy to jump to specific sections, they may contain colurful illustrations, they can contain active links to websites and you can print only the pages you want. Since eBooks can be published for a fraction of the cost of publishing a traditional book they are typically far less expensive to buy than a bound book. In many cases, eBooks are offered free as a form of business promotion. Most ebooks that are available on websites are published in PDF format. PDF format is very popular because Adobe Reader and other software that provides the ability to open PDF documents is now typically included on every computer sold and PDF's can easily be read on both Windows PCs and Macs. PDF eBooks therefore make it easy to open and read the material without needing to download any software or have any special hardware, such as an eBook reader.

Saturday, 15 February 2014

About leon's store

anyone can findout some application these are 1.dictionary 2.e-book 3.launcher(apk) 4.periodic table(apk) 5.other educational software
phoneky.com/android